Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

এইচ-১বি ভিসা চালু রাখতে ‘যুদ্ধে নামার’ হুঙ্কার মাস্কের, পাশে ট্রাম্প

এইচ-১বি ভিসা চালু রাখতে প্রয়োজনে ‘যুদ্ধে নামার’ হুমকি দিয়েছিলেন এলন মাস্ক। আর এই বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এইচ-১বি ভিসা চালু রাখতে ‘যুদ্ধে নামার’ হুঙ্কার মাস্কের, পাশে ট্রাম্প
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: এইচ-১বি ভিসা চালু রাখতে প্রয়োজনে ‘যুদ্ধে নামার’ হুমকি দিয়েছিলেন এলন মাস্ক। আর এই বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্পষ্ট জানালেন, তিনি সবসময়ই এইচ-১বি ভিসা নীতির পক্ষে। ফলে আগামী দিনে এই ভিসা বন্ধ হবে না। ট্রাম্পের এই ঘোষণা সেদেশে কর্মরত ভারতীয় বিশেষত তথ্যপ্রযুক্তি কর্মীদের নিঃসন্দেহে স্বস্তির বার্তা দেবে।
Advertisement
প্রশিক্ষিত বিদেশি কর্মীদের বসবাসের জন্য এইচ-১বি ভিসা দেয় আমেরিকা। মার্কিন সংস্থাগুলি এর মাধ্যমে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে। কিন্তু এই ভিসা বন্ধের দাবি তুলেছে কট্টর দক্ষিণপন্থীরা। তা নিয়েই মার্কিন মুলুকে দানা বেঁধেছে বিতর্ক। যার পরিপ্রেক্ষিতে শনিবার ট্রাম্প বলেন, ‘আমি বরাবরই ভিসার পক্ষে। এইচ-১বি ভিসা নিয়ে কাজ করছেন, এমন অনেক কর্মী আমার সংস্থায় আছেন। এর প্রয়োজনীয়তাও স্বীকার করি। এটা একটি খুব ভালো প্রকল্প।’ গত শুক্রবার এইচ-১বি ভিসা বিরোধীদের একহাত নিয়েছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছিলেন, বিদেশি কর্মী ছাড়া স্পেসএক্স এবং টেসলা সহ মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি অচল। আর এই সংস্থাগুলি আমেরিকাকে শক্তিশালী করেছে। এইচ-১বি ভিসা ছাড়া যা সম্ভব হত না। তাঁর এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর অবস্থান স্পষ্ট করলেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ