Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসন্তীতে প্রধানকে ছোড়া হল ডিম-কাদা

দুর্নীতির অভিযোগে এবার এক জনপ্রতিনিধিকে দাঁড় করিয়ে ডিম থেরাপির সঙ্গে চলল কাদা ছোড়াছুড়ি। শুক্রবার বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েত প্রধান গৌর সরদারকে এলাকায় পেয়ে এমনই হাল করলেন গ্রামের মহিলারা।

বাসন্তীতে প্রধানকে ছোড়া হল ডিম-কাদা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুর্নীতির অভিযোগে এবার এক জনপ্রতিনিধিকে দাঁড় করিয়ে ডিম থেরাপির সঙ্গে চলল কাদা ছোড়াছুড়ি। শুক্রবার বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েত প্রধান গৌর সরদারকে এলাকায় পেয়ে এমনই হাল করলেন গ্রামের মহিলারা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চলল অত্যাচার। তার সঙ্গে চোর চোর স্লোগানও ওঠে। পরে বাসন্তী থানার পুলিশ এসে ওই প্রধানকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীদের দাবি, বিভিন্ন প্রকল্পে কাটমানি নিয়েছেন প্রধান। এলাকায় পরিষেবা দেন না। বহুদিন বেপাত্তা ছিলেন। তাই আজ এলাকায় পেয়ে জনরোষ আছড়ে পড়ে। তবে এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলেও শোনা গিয়েছে। যখন এই ডিম ও কাদা মারা হচ্ছিল প্রধানকে, তখন তিনি বিনা প্রতিবাদে চুপ করে দাঁড়িয়েছিলেন। পুলিশের গাড়ি আসারপর নিজেই তাতে উঠে পড়েন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ