Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ‘ডিম থেরাপি’, নিশানায় ক্যানিং ও বালির তৃণমূল নেতা

জগৎবল্লভপুরের পর এবার বালি। বৃহস্পতিবারই জগৎবল্লভপুরে এক তৃণমূল নেতাকে খুঁটিতে বেঁধে ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

ফের ‘ডিম থেরাপি’, নিশানায় ক্যানিং ও বালির তৃণমূল নেতা
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা: জগৎবল্লভপুরের পর এবার বালি। বৃহস্পতিবারই জগৎবল্লভপুরে এক তৃণমূল নেতাকে খুঁটিতে বেঁধে ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে হাওড়ার বালিতেও ফের প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা সামনে এল। এবার ডিমবৃষ্টির মুখে পড়লেন বালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ওরফে সীতানাথ গঙ্গোপাধ্যায়। এদিন বালিখাল সংলগ্ন এন পাল লেনে নিজের বাড়ি থেকে তিনি বেরোতেই আচমকা তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ে কিছু লোক। বেগতিক বুঝে তিনি বাড়ির ভিতরে দ্রুত ঢুকে গ্রিলের দরজায় তালা লাগিয়ে দেন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিম ছোড়ার ঘটনা ঘটল ক্যানিংয়েও। বৃহস্পতিবার ক্যানিং-১ ব্লকের ইটখোলা পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার গ্রেপ্তার হন। শুক্রবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করার সময় কয়েকজন তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। ধৃত নেতাকে পুলিশ গাড়িতে তোলে সঙ্গে সঙ্গেই। কিছুক্ষণের জন্য সেখানে উত্তেজনা তৈরি হয়। ওই উপপ্রধানের বিরুদ্ধে মারধর, তোলাবাজিসহ একাধিক অভিযোগ জমা পড়েছিল ক্যানিং থানায়। তার ভিত্তিতেই গ্রেপ্তার হন তিনি। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ