Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গলে এফিয়ং, ভিসা পেলেন হাবাস, আজ প্রতিপক্ষ রেলওয়ে এফসি

চতুর্থ বিদেশি নিশ্চিত ইস্ট বেঙ্গলে। নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে সই করিয়ে নিল লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।

ইস্ট বেঙ্গলে এফিয়ং, ভিসা পেলেন হাবাস, আজ প্রতিপক্ষ রেলওয়ে এফসি
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চতুর্থ বিদেশি নিশ্চিত ইস্ট বেঙ্গলে। নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে সই করিয়ে নিল লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। এক বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে এলেন তিনি। শুক্রবারই সরকারিভাবে এফিয়ংয়ের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত মরশুমে পাঞ্জাব এফসি’তে খেলেছেন তিনি। আইএসএলে ১২ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৮। পাশাপাশি ভিসা পেলেন আন্তোনিও লোপেজ হাবাস। ডার্বির আগেই কলকাতায় আসছেন তিনি।

Advertisement

এদিকে, শনিবার কলকাতা লিগে ফের মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। জেসিন, গৌরবদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে গোলের মালা পরিয়েছেন বিষ্ণুরা। আপফ্রন্টে তাঁকে সঙ্গত দিচ্ছেন জেসিন। দীর্ঘদিন বাদে বেশ দল গুছিয়েছেে রেলওয়ে এফসি। তারক হেমব্রম, সজল বাগ, রোমিন গোলদার, সায়ন দাসরা ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। পাশাপাশি শুক্রবার লিগে এরিয়ানকে ৩-১ গোলে বশ মানাল মহমেডান। ইসরাফিলের জোড়া গোল। অপর গোলটি আত্মঘাতী। এরিয়ানের হয়ে ব্যবধান কমান সৈকত সরকার।
 ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়।
সম্প্রচার স্পোর্টস ১০ অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ