Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

নিট গাফিলতি মানলেন শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের বিতর্ক, বিক্ষোভ আর পড়ুয়াদের আত্মহত্যার অস্থির আবহেই ২১ জুন ফের অনুষ্ঠিত হয়েছে নিট। বুধবার তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

নিট গাফিলতি মানলেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রশ্নফাঁসের বিতর্ক, বিক্ষোভ আর পড়ুয়াদের আত্মহত্যার অস্থির আবহেই ২১ জুন ফের অনুষ্ঠিত হয়েছে নিট। বুধবার তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরোক্ষভাবে স্বীকার করে নিলেন গত নিট পরীক্ষায় কর্তৃপক্ষের তরফেই ত্রুটি ছিল। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ত্রুটিগুলো শুধরে নিয়ে ফের সফলভাবে নিট পরিচালনা করা হয়েছে। পড়ুয়া ও তাঁদের পরিবারকে বলতে চাই, আপনারা ইতিবাচক ভাবনাচিন্তা করুন। দেশের ব্যবস্থার উপর ভরসা রাখুন। সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে ভুল হয়েছিল। আমি স্বীকার করে নিচ্ছি। পেপার মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ