বিগত সরকারের আমলে রাজ্যে শিক্ষার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। স্কুল-কলেজ থেকে এনসিসি এবং ব্রতচারী তুলে দেওয়া হয়েছে। শিক্ষক দিবসের অনুষ্ঠানে এনিয়ে উদ্বেগ ধরা পড়ল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে। স্কুলে আবার এনসিসি চালু হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইলের কুপ্রভাব নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী।



