Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ুয়াদের প্রার্থনায় বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, স্কুল-কলেজের পরিচালন কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তর

কেন্দ্রীয় সরকারের নির্দেশ আগেই ছিল। এবার বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্কুলে প্রার্থনার সময় জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়াও বাধ্যতামূলক করল।

পড়ুয়াদের প্রার্থনায় বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, স্কুল-কলেজের পরিচালন কমিটি  ভেঙে দেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তর
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের নির্দেশ আগেই ছিল। এবার বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্কুলে প্রার্থনার সময় জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়াও বাধ্যতামূলক করল। বুধবারই স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে সেই নির্দেশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই জাতীয় গান বা স্তোত্রের দেড়শো বছর উপলক্ষ্যে এই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার শিক্ষাদপ্তরও নির্দেশ দিয়েছে রবিঠাকুরের লেখা জাতীয় সংগীত ‘জনগণমন’-র সঙ্গে গাইতে হবে বন্দে মাতরমও। তবে, রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে হবে কি না, সেটা এদিনের নির্দেশে স্পষ্ট নয়। তৃণমূল সরকার রাজ্য সংগীতকে প্রচার করার জন্য স্কুলে এটি বাধ্যতামূলক করেছিল।

Advertisement

রাজ্য সরকারি বিভিন্ন বিধিবদ্ধ সংস্থায় মনোনীত সদস্যদের বরখাস্ত করা হয়েছে। তার আওতায় রয়েছে স্কুলের পরিচালন কমিটি (এসএমসি) এবং কলেজের পরিচালন সমিতিগুলিও (গভর্নিং বডি)। বুধবার শিক্ষাদপ্তর থেকে নির্দেশ দিয়ে এগুলি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের অনুদানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ৭০ হাজার স্কুল রয়েছে। আর কলেজ রয়েছে প্রায় ৫০০টি। এর মধ্যে ৫০টির বেশ সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, আটটি ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সরকার বলেন, ‘সরকারি কলেজের পরিচালন সমিতি নামেই রয়েছে। সেগুলি আলংকারিক। তবে, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের নয়া পরিচালন সমিতি না-হওয়া পর্যন্ত সেগুলির দৈনন্দিন কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হবে।
এদিকে, বেশকিছু স্কুলকে মৌখিকভাবে ‘বিশ্ববাংলা’র লোগো বসানো স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্ম এখনই বিলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সব স্কুল এখনই সেই নির্দেশ পায়নি। তবে, বেশকিছু স্কুলের প্রধান শিক্ষক এমন মৌখিক নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে, কয়েক কোটি ইউনিফর্ম এবং ব্যাগ পরিবর্তন হবে, নাকি সেগুলির লোগো ঢেকে বিলি করা হবে, তা এখনই জানা যাচ্ছে না। 

সম্পর্কিত সংবাদ