Bartaman Logo
৬ জুন, ২০২৬

ইডির দখলে অনিল আম্বানির ফ্ল্যাট-ফার্মহাউস

ব্যাংক ‘জালিয়াতি’ সহ আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে। এই মামলায় শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের একটি ফ্ল্যাটের দখল নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডির দখলে অনিল আম্বানির ফ্ল্যাট-ফার্মহাউস
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: ব্যাংক ‘জালিয়াতি’ সহ আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে। এই মামলায় শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের একটি ফ্ল্যাটের দখল নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে খান্ডালার একটি ফার্মহাউসও ‘অ্যাটাচ’ করা হয়েছে। এই ফার্মহাউয়ের যৌথ অংশীদার শিল্পপতি অনিলের ছেলে অনশুল আম্বানি। সবমিলিয়ে ৩,০৩৪ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হল। সম্পদের অপচয় এবং ব্যাংক ও জনস্বার্থ রক্ষার জন্যই আর্থিক তছরুপ আইনের আওতায় এই সাময়িক দখল বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) হল রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপের একটি কোম্পানি। গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন, দখলীকৃত কিছু সম্পত্তি অনিলের মা কোকিলাবেন ডি আম্বানির। স্টেট ব্যাংক, ব্যাংক অব বরোদা, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে আরকম, অনিল আম্বানি ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছিল সিবিআই। সেই এফআইআরের সবত্র ধরেই আর্থিক তছরুপের মামলার তদন্তে নামে ইডি। অনিল আম্বানির কোম্পানিগুলির ঘরোয়া ও বিদেশি ব্যাংক থেকে নেওয়া ঋণের মধ্যে ৪০ হাজার ১৮৫ কোটি টাকা বকেয়া বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।    

সম্পর্কিত সংবাদ