Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর মুখে জেলা জুড়ে ইডির তল্লাশি, সুপারি ব্যবসায়ীর বাড়িতে হানা

দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তৎপরতা। আজ, বৃহস্পতিবার কোচবিহার শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি অভিযান

পুজোর মুখে জেলা জুড়ে ইডির তল্লাশি, সুপারি ব্যবসায়ীর বাড়িতে হানা
  • ১ অক্টোবর, ২০২৬ ১৪:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তৎপরতা। আজ, বৃহস্পতিবার কোচবিহার শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি অভিযান। এদিন কোচবিহারের মা ভবানি চৌপাথি এলাকার একটি বহুতলে তাঁরা অভিযান শুরু করেন।

Advertisement

জানা গিয়েছে, বিনয় বর্মন নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। পুরো বাড়ির চারপাশে জওয়ান মোতায়েন করা হয়েছে। শুধু বিনয়ের বাড়িতেই নয় পাশাপাশি কোচবিহার বক্সিরহাটেও এক সুপারি ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা।  কিন্তু আচমকা কী কারণে এই অভিযান তা নিয়ে এখনও পর্যন্ত ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনো আর্থিক তছরুপ নাকি বেআইনি লেনদেন তা এখনও স্পষ্ট নয়। পুজোর প্রাক্কালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোচবিহার জেলা জুড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ