Bartaman Logo
২৫ জুন, ২০২৬

পাঞ্জাবে ইডি হানা, বহুতল থেকে ছোড়া হল টাকার ব্যাগ

চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ৫০০ টাকার বান্ডিল। রাস্তায় পড়ে টাকা ভরতি ব্যাগ। সাতসকালে এমনই দৃশ্যের সাক্ষী হল পাঞ্জাবের মোহালির খারার এলাকা। বৃহস্পতিবার সকালে একটি বেআইনি আর্থিক লেনদেন মামলায় পাঞ্জাব ও চণ্ডীগড়ের একাধিক এলাকায় হানা দেয় ইডি।

পাঞ্জাবে ইডি হানা, বহুতল থেকে ছোড়া হল টাকার ব্যাগ
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

চণ্ডীগড়: চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ৫০০ টাকার বান্ডিল। রাস্তায় পড়ে টাকা ভরতি ব্যাগ। সাতসকালে এমনই দৃশ্যের সাক্ষী হল পাঞ্জাবের মোহালির খারার এলাকা। বৃহস্পতিবার সকালে একটি বেআইনি আর্থিক লেনদেন মামলায় পাঞ্জাব ও চণ্ডীগড়ের একাধিক এলাকায় হানা দেয় ইডি। তাদের মধ্যে অন্যতম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওএসডির ঘনিষ্ঠ নীতিন গোহালের ফ্ল্যাটও।  অভিযোগ, নীতিনের ফ্ল্যাট থেকেই ওই টাকা ভরতি ব্যাগ ছুঁড়ে ফেলা হয়েছিল। 

Advertisement

ইডি জানিয়েছে, আর্থিক তছরুপ মামলায় মোহালি ও চণ্ডীগড়ের সানটেক সিটি প্রজেক্ট, অজয় সেহগাল, এবিএস টাউনশিপ, অতুলস বিল্ডার্স, ধীর কনস্ট্রাকসনস সহ একাধিক সংস্থায় হানা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সিএলইউ (চেঞ্জ অব ল্যান্ড ইউজ) লাইসেন্সে জালিয়াতি ও বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ভগবন্ত মানের ওএসডি ঘনিষ্ঠ নীতিন তাঁদের ‘সাহায্য’ ও ‘রাজনৈতিক সুরক্ষা’ দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। যদিও অমৃতসরে সাংবাদিক বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘কয়েকটি সংস্থার বিরুদ্ধে ইডি তদন্ত করছে। তারা যেখানে ইচ্ছা তল্লাশি চালাতে পারে।’
অন্যদিকে টাকা ভরতি ব্যাগের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া লিখেছেন, ‘কোটি কোটি টাকা মূল্যের ৫০০ টাকার নোট আকাশে উড়ছে। এই টাকা কার? মুখ্যমন্ত্রী মানের ওএসডি রাজবীর সিং। কট্টর জালিয়াতিরা ইডির জালে। হাওয়ালার চক্র প্রকাশ্যে চলে এসেছে। বড়সড় দুর্নীতি সামনে আসবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ