Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

টানা তিনদিন রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইডি

হরিয়ানায় জমি দুর্নীতি মামলায় ফের দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ওয়াধেরা। এনিয়ে পরপর তিন দিন তাঁকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

টানা তিনদিন রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইডি
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরিয়ানায় জমি দুর্নীতি মামলায় ফের দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ওয়াধেরা। এনিয়ে পরপর তিন দিন তাঁকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রিয়াঙ্কাকে সঙ্গে ইডির দপ্তরে আসেন তিনি। গত মঙ্গলবার তাঁকে প্রথমবার হাজিরা দিতে বলা হয়েছিল। এরপর বুধবারও তাঁকে একপ্রস্থ  জেরা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়ে ওয়াধেরা বলেন, শুক্রবার  গুড ফ্রাইডের ছুটি। তা নাহলে ইডির অফিসেই তাঁর জন্মদিন পালন করতে হতো। তাঁকে নতুন করে কোনও প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। ২০১৯ সালের পুরনো প্রশ্নই ঘুরিয়ে-ফিরিয়ে করা হয়েছে তাঁকে। ইতিমধ্যে এই দফায় বরার্টকে ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ