Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট ইডির

ভয় দেখিয়ে জমি দখল ও তোলাবাজির মামলায় অবশেষে শুক্রবার সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি।

সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট ইডির
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয় দেখিয়ে জমি দখল ও তোলাবাজির মামলায় অবশেষে শুক্রবার সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। এটি এই মামলার তৃতীয় চার্জশিট। এদিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুদীপ্তকুমার দে’র এজলাসে ১১০ পাতার চার্জশিট পেশ করা হয়। সেখানে অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৩৮ লক্ষ টাকার তছরুপের অভিযোগ আনা হয়। এর আগে এই মামলায় অভিযুক্ত ব্যবসায়ী জয় কামদার ও প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ‌ই঩ডি। এদিন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে ইডির অভিযোগ, প্রবীণদের ভীত‑সন্ত্রস্ত করে জমি হাতাত সোনা পাপ্পু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ