Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন ডিসিপি শান্তনুর বিরুদ্ধে ইডির চার্জশিট

জমি দখল মামলায় কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি।

প্রাক্তন ডিসিপি শান্তনুর বিরুদ্ধে ইডির চার্জশিট
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি দখল মামলায় কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। তাতে উল্লেখ করা হয়েছে, জমি দখল করতে মালিকদের নামে থানায় মিথ্যা অভিযোগ করা হত। শান্তনু, জয় কামদার ও সোনা পাপ্পু তিনজনের যোগসাজশ ছিল। 

Advertisement

জমি দখল মামলায় ইডি গ্রেপ্তার করে শান্তনু সিনহা বিশ্বাসকে। ধরা পড়ে জয় কামদার ও সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। এর আগে জয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় ইডি। তাতে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর বিরুদ্ধে ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শান্তনুর বিরুদ্ধে জমা পড়া সাপ্লিমেন্টারি চার্জশিটে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ইডি জানিয়েছে—শান্তনু, জয় ও পাপ্পু যোগসাজশ করে জমি দখল করতেন। শান্তনুর মাধ্যমে পুলিশমহলে প্রভাব খাটাতেন জয়। জমির মালিকদের হয়রান করতে শান্তনুকে দিয়ে প্রভাব খাটিয়ে পুলিশে অভিযোগ করতেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। জয় ও শান্তনুর মোবাইলের চ্যাট থেকে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ