Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইডি-সিবিআই ভয় দেখাচ্ছে: মমতা প্রার্থীদের মাথা নত না করার বার্তা

‘ইডি-সিবিআইয়ের হানা নিয়ে দলীয় প্রার্থীদের সাহস জোগালেন তৃণমূল সুপ্রিমে মমতা বন্দ্যোপাধ্যায়

ইডি-সিবিআই ভয় দেখাচ্ছে: মমতা প্রার্থীদের মাথা নত না করার বার্তা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুমন তেওয়ারি, আসানসোল: ‘ইডি-সিবিআইয়ের হানা নিয়ে দলীয় প্রার্থীদের সাহস জোগালেন তৃণমূল সুপ্রিমে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘ওরা এখন থেকে ভয় দেখাতে শুরু করেছে। কেউ মাথা নত করবেন না।’ রবিবার আসানসোলের জনসভায় দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, ‘সব প্রার্থী, মন্ত্রীদের ইডি, সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। বলছে, সিট কম পড়লে যেন সাপোর্ট দেয়। আমি সব খবর রাখি। কাকে ফোন করছে, আর কী বলছে? মনে রাখবেন, যাঁরা গদ্দার হয় চিরকাল মানুষ তাঁদের গদ্দার বলে। তাঁদের চিরকাল বিশ্বাসঘাতক বলে। সবকিছু হারালেও ফিরে পাওয়া যায়। কিন্তু চরিত্র হারালে আর ফিরে পাবেন না। ইডি, সিবিআইকে দিয়ে তো আমাকে দমাতে পারে না।’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘দিল্লি থেকে এল মোটাভাই স঩ঙ্গে ইডি, সিবিআই। মনে রাখবেন, ওরা দিল্লির লাড্ডু এনেছে। খেলে কিন্তু পস্তাবেন।’ খনি অঞ্চলে এসে কয়লা পাচারের টাকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মমত। তিনি বলেন, ‘তৃণমূল চোর? কয়লা পাহারা দেয় সিআইএসএফ। মান্থলি যাচ্ছে বিজেপি নেতা আর মন্ত্রীদের কাছে।’

Advertisement

রবিবার আসানসোলে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ তথা দিনের শেষ জনসভা। ক্লান্তির লেশমাত্র ছিল না তাঁর মধ্যে। প্রায় ৪০ মিনিট ধরে বিজেপি সহ সব বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। প্রথমেই মঞ্চে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, নরেন্দ্রনাথ চক্রবর্তী, অভিজিৎ ঘটক ও হরেরাম সিংয়ের হাত ধরে তাঁদের জেতানোর আহ্বান করেন। প্রার্থীদের হাত ধরা অবস্থাতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে নেত্রী বলেন, ‘আমি বলব মানুষের ভোটে জিতে যেন মানুষের সেবা করেন। ইডি সিবিআইয়ের ভয়ে কেউ যেন মাথা নত না করে।’ খনি অঞ্চলের সভায় ইডি, সিবিআই প্রসঙ্গ বার বার এসেছে। তিনি বলেন, ‘ভয় পাওয়ার কী আছে। ইডি, সিবিআই কী করেছে? ওরা কোন মামলার ফয়সালা করতে পেরেছে? সুপ্রিম কোর্ট ওদের বলেছে, তোতা পাখি। বিজেপি এত দুনীর্তি করছে ওদের কিছু হয়েছে? সাধারণ মানুষকেও সতর্ক করেন মমতা। তিনি বলেন, ‘কেউ কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইছে। ভুল করেও দেবেন না। আমাদের নাম করে কেউ চাইলেও দেবেন না। মনে রাখবেন, ওরা টাকা দেবে না, টাকা লুট করে নেবে। আর ওরা যদি কালো টাকা ঢুকিয়ে দেয় তাহলে ইডি সিবিআইকে দিয়ে বিপাকে ফেলবে।’ 
আসানসোলে জনসভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, তৃণমূলের সিন্ডিকেটের দখল চলে গিয়েছে কয়লা অঞ্চল। অবৈধ খাদানে কয়লা লুটের জন্য‌ ধস হচ্ছে। এদিন তাঁর জবাব দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘রানিগঞ্জে ধস নেমে ধুলিসাৎ হয়ে যাচ্ছে। কয়লার পাহারদার কারা? আপনাদের সিআইএসএফ। তাহলে তৃণমূল কী করে চোর হল? আপনার বিজেপি নেতারা বিজেপি মন্ত্রীরা কোটি কোটি টাকা মান্থলি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে।’ প্রধানমন্ত্রীর নাম না করে বলেন, ‘উনি বলছেন বাংলা অনুপ্রবেশের কারখানা। উনি তাহলে অনুপ্রবেশকারীদের প্রধানমন্ত্রী। এখানে আশ্রয় দিয়ে কাকে কাকে রাখা হয়েছে নামগুলো বলব। আগে আমার উপর সিপিএম অত্যাচার করেছে এখন বিজেপি করছে। তবু আমাকে দমাতে পারেনি। লড়াই করছি, আপনারাও লড়াই করুণ’।

Advertisement
সম্পর্কিত সংবাদ