Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের রাজ্যে সক্রিয় ইডি, জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় আটক ব্যবসায়ী

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। নির্বাচনের আবহে রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলো। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ফের রাজ্যে সক্রিয় ইডি, জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় আটক ব্যবসায়ী
  • ১৯ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। নির্বাচনের আবহে রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলো। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই আজ সকাল থেকে জেরার পর আটক করা হয়েছে এস্টেট ব্যবসায়ীকে। সকালে ইডি হানা দেয় রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারের বেহালার বাড়িতে। বেআইনি ভাবে জমি দখল মামলায় অভিযুক্ত সোনা পাপ্পুর বাড়িতে  তল্লাশির পরেই জয় কামদারের নাম পায় ইডি। এর আগেও এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক কোটি টাকা ও বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য এই ব্যবসায়ীকে দু’বার তলব করেছিল ইডি। কিন্তু তিনি দু’বারই হাজিরা এড়িয়েছিলেন। এরপর ফের আজ রবিবার ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। 

Advertisement

সূত্রের খবর, তদন্তকারীরা পৌঁছানোর পর তাদের দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় ৪০ মিনিট পর খোলা হয় বাড়ির দরজা। এরপর প্রায় পাঁচ ঘন্টা জেরার পর আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সূ্ত্রের খবর, তার বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে ইডি। 

জয় কামদার ছাড়াও এদিন ইডি হানা দেয় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে। তিনি আগে কালিঘাট থানার ওসি ছিলেন। এর আগে শুক্রবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকাকিরা।  

সম্পর্কিত সংবাদ