Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

মুম্বইয়ের স্মৃতি যন্তরমন্তরে, তরুণীর একক প্রতিরোধে থামল পুলিশের গাড়ি

অহিংসাই শক্তি... ফের প্রমাণ করল জেন জি। তাও আবার মহাত্মী গান্ধীর জন্মজয়ন্তীতে। শুধু তাই নয়, মুম্বইয়ের মডেলার রিয়া আহিরের সেই ‘একাকী প্রতিবাদে’র স্মৃতিও ফিরল দিল্লির যন্তরমন্তরে।

মুম্বইয়ের স্মৃতি যন্তরমন্তরে, তরুণীর একক প্রতিরোধে থামল পুলিশের গাড়ি
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অহিংসাই শক্তি... ফের প্রমাণ করল জেন জি। তাও আবার মহাত্মী গান্ধীর জন্মজয়ন্তীতে। শুধু তাই নয়, মুম্বইয়ের মডেলার রিয়া আহিরের সেই ‘একাকী প্রতিবাদে’র স্মৃতিও ফিরল দিল্লির যন্তরমন্তরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার বিক্ষোভে উত্তাল হয় দেশের রাজধানী। যন্তরমন্তর চত্বর থেকে হাজারের বেশি প্রতিবাদীকে আটক করে দিল্লি পুলিশ। তার মধ্যেই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। আটক প্রতিবাদীদের নিয়ে এগিয়ে চলেছে পুলিশের একটি গাড়ি। আচমকাই সেই গাড়ির সামনে সটান হাজির এক তরুণী। পরণে কালো পোশাক। কাঁধ থেকে ঝুলছে ব্যাগ। বনেটে হাত দিয়ে নীরবে দাঁড়িয়ে। অপ্রত্যাশিত এই প্রতিরোধের মুখে থামকে যায় পুলিশের সেই গাড়ি।

Advertisement

দিল্লির তরুণীর এই প্রতিবাদ জুলাই মাসে মুম্বইয়ের ঘটনার স্মৃতি উসকে দিয়েছে। প্রশ্নফাঁস ইস্যুতে সেই সময় ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে হটাতে যন্তরমন্তরের পাশাপাশি দেশজুড়ে চলছে বিক্ষোভ। মুম্বইয়ে প্রতিবাদীদের আটক করে নিয়ে যাওয়ার সময় একইভাবে পুলিশের গাড়ির সামনে একাই দাঁড়িয়ে পড়েছিলেন তরুণী মডেলার রিয়া আহির। সেদিন শিবাজি পার্কে আটক বিক্ষোভকারীদের মুক্তি নিশ্চিত করে ঘটনাস্থল ছেড়েছিলেন তিনি। রিয়ার সেই একক প্রতিরোধের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। এবার সেই স্মৃতি ফিরল তরুণীর এই একক প্রতিরোধের ছবিতে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ