Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গে ভোট পরবর্তী হিংসায় ক্ষুব্ধ কমিশন, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিব-ডিজি’কে

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে সদ্য জয়ী বিধায়কদের একাংশ বারংবার বিবৃতি দিয়ে এই প্রবণতার নিন্দা করছেন।

বঙ্গে ভোট পরবর্তী হিংসায় ক্ষুব্ধ কমিশন, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিব-ডিজি’কে
  • ৬ মে, ২০২৬ ১০:৪৯
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ মে: বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই সমস্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। এছাড়া প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নজরদারি চালাতে বলা হয়েছে পুলিশ-প্রশাসনের কর্তাদের।

ভোটের ফলপ্রকাশের পর থেকে কলকাতা সহ রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটে চলছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে সদ্য জয়ী বিধায়কদের একাংশ বারংবার বিবৃতি দিয়ে এই প্রবণতার নিন্দা করছেন। শমীকবাবু স্পষ্ট বলেছেন, ‘এরকম যারা করবে, তারা দলের কেউ হলেও তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে।’ শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, ‘শান্তি বজায় রাখুন।’ তাও অশান্তি থামছে না। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে ভোট-হিংসায় চারজনের প্রাণ গিয়েছে। যদিও রাজ্য বিজেপির অভিযোগ, যুক্তরা সবাই নব্য বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর রাতারাতি বিজেপিতে এসে দলেরই বদনাম করছে। আবার বিজেপির আর একটি অংশের অভিযোগ, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু পালাবদলের পর এই ঘটনাক্রমে কিন্তু ধাক্কা লাগছে বিজেপির ভাবমূর্তিতেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ