Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইবোলা আতঙ্কে বাতিল কঙ্গোর ম্যাচ

আসন্ন বিশ্বকাপে প্রথমবারের জন্য খেলতে দেখা যাবে আফ্রিকার দেশ কঙ্গোকে।

ইবোলা আতঙ্কে বাতিল কঙ্গোর ম্যাচ
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: আসন্ন বিশ্বকাপে প্রথমবারের জন্য খেলতে দেখা যাবে আফ্রিকার দেশ কঙ্গোকে। ইতিমধ্যেই কাপযুদ্ধের প্রস্তুতিতে মগ্ন তারা। আগামী বুধবার বেলজিয়ামের লিয়েগেতে ডেনমার্কের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা সেবাস্তিয়ান দেসাব্রে ব্রিগেডের। তারপর ৯ জুন চিলির বিরুদ্ধে মাঠে নামার কথা তাদের। তবে এই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উল্লেখ্য, মাদ্রিদের লা নিলেয়া শহরে হওয়ার কথা এই ম্যাচ। তবে আফ্রিকায় যেভাবে ইবোলা ভাইরাস ছড়াচ্ছে, তাই কঙ্গো ফুটবলারদের দেশে প্রবেশের ব্যাপারে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ স্প্যানিশ সরকার। ইতিমধ্যেই লা নিলেয়ার মেয়র হুয়ান ফ্র্যাঙ্কো জানান, ‘আমরা এই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেদের লোকেদের বিপদের মুখে ঠেলে দেlতে পারি না।’ উল্লেখ্য, ইবোলা ভাইরাসের কারণে ইতিমধ্যেই কঙ্গোকে ২১ দিনের নিভৃতবাসে থাকার শর্ত চাপিয়েছে মার্কিন সরকার। সেই কারণে দেশ ছেড়ে আপাতত অন্য স্থানে বিশ্বকাপের প্রস্তুতি সারছে আফ্রিকার দেশটি। এদিন, কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে বলেন, ‘এই ভাইরাসের ফলে আমাদের পরিকল্পনায় কিছুটা রদবদল আনতে হয়েছে। তবে মার্কিন মুলুকে আয়োজিত বিশ্বকাপে ছেলেরা সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ