Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সহজ জয় মেসিদের

মেজর লিগ সকারে ইন্তার মায়ামির জয়ের ধারা অব্যাহত। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সল্টলেককে ২-০ গোলে হারালেন লিও মেসিরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন রডরিগো ডে পল ও লুইস সুয়ারেজ।

সহজ জয় মেসিদের
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: মেজর লিগ সকারে ইন্তার মায়ামির জয়ের ধারা অব্যাহত। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সল্টলেককে ২-০ গোলে হারালেন লিও মেসিরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন রডরিগো ডে পল ও লুইস সুয়ারেজ। উল্লেখ্য, বিপক্ষের ডেরায় শুরু থেকে দাপট দেখালেও গোলের জন্য ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইন্তার মায়ামিকে। একটা সময় মনে হয়েছিল, ফের একবার পয়েন্ট খোয়াবে তারা। তবে পরপর দু’মিনিটে জাল কাঁপিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন ডে পল ও সুয়ারেজ। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ইন্তার মায়ামি। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ