Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু বিকেল সাড়ে চারটেয়

আজ বিকেল সাড়ে চারটেয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। বিস্তারিত পড়ুন।

আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু বিকেল সাড়ে চারটেয়
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের জন্য আজ, রবিবার দুর্ভোগের আশঙ্কা। কারণ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। গ্রিন লাইনে আজ দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। রেলের তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট করিডরে আজ কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন হবে। উল্লেখ্য, এই মেট্রো লাইন স্বংয়ক্রিয় পদ্ধতিতে চলে। যার পোশাকি নাম, অটোমেটিক ট্রেন অপারেশন (এটিও)। এই প্রযুক্তিতে চালক ছাড়া ট্রেন পরিচালনা করা যায়। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে চালক থাকে। কিন্তু রেকের যাবতীয় রাশ থাকে কন্ট্রোল রুমের নিয়ন্ত্রণে। গত কয়েকমাসে সেই নিয়ন্ত্রণের রাশ বেশ কয়েকবার আলগা হয়েছে। স্বংয়ক্রিয় ব্যবস্থাপনায় বড়োসড়ো গলদ ধরা পড়েছে। সেই সূত্রে শনিবার রাত থেকে যাত্রা পথে খালি রেক চালিয়ে মহড়া চলবে। রবিবার সকাল থেকে সিআরএস পরিদর্শন হবে। সেখানে এটিও ব্যবস্থার কোনো ত্রুটি থাকলে শনাক্তকরণ হবে বলে মনে করছেন রেল কর্তাদের একাংশ। এই কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। বিকেল সাড়ে চারটার পর থেকে এই পথে স্বাভাবিক মেট্রো চলাচল শুরু হবে। রাতে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ