Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তুষার বিপর্যয়ে বিধ্বস্ত পূর্ব সিকিম, যোগাযোগ স্বাভাবিক করতে পথে বিআরও

পূর্ব সিকিমে চরম মাত্রায় প্রাকৃতিক বিপর্যয়। তুষারে ঢেকেছে একাংশ। টানা ভারী তুষারপাতের জেরে স্তব্ধ হয়ে পড়েছে পাহাড়ি জনজীবন, বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র

তুষার বিপর্যয়ে বিধ্বস্ত পূর্ব সিকিম, যোগাযোগ স্বাভাবিক করতে পথে বিআরও
  • ২২ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

গ্যাংটক, ২২ মার্চ: পূর্ব সিকিমে চরম মাত্রায় প্রাকৃতিক বিপর্যয়। তুষারে ঢেকেছে একাংশ। টানা ভারী তুষারপাতের জেরে স্তব্ধ হয়ে পড়েছে পাহাড়ি জনজীবন, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। বন্ধ হয়ে গিয়েছে গ্যাংটক থেকে নাথুলা ও ছাঙ্গু লেক যাওয়ার প্রধান সড়ক, ফলে বিপাকে পর্যটক থেকে স্থানীয়। এই কঠিন পরিস্থিতিতেই রবিবার ভোর থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় নেমেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। যোগাযোগ ব্যাবস্থা দ্রুত সচল করতে ও পরিস্থিতিকে আবার আগের স্থানে ফিরিয়ে আনতে তুষারে ঢাকা রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছেন তাঁরা।

Advertisement

অধিকারিকরা জানিয়েছেন, শুধু নাথুলা নয়, বাবা মন্দির ও জুলুক সহ প্রায় আনেক গুরুত্বপূর্ণ এলাকাতেও সংযোগ পুনরুদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চলছে। প্রতিকূল আবহাওয়া আর শূন্যের নীচে তাপমাত্রা সব বাধা অতিক্রম করেই কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। এদিকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সিকিম পর্যটন দফতর। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা, যাতে আবহাওয়া স্বাভাবিক হলেই ফের খুলে দেওয়া যায় পথ।

তবে বিপদ এখনো কাটেনি। আইএমডি ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে, জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারধসের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ