Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জয়ের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের,রবিবার মোহন বাগানের সামনে কালীঘাট এমএস

রেলওয়ে এফসি’র বিরুদ্ধে পিভি বিষ্ণুকে বিশ্রাম দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ। ছিলেন না তন্ময় দাস। দুই অভিজ্ঞ ফুটবলারের অনুপস্থিতি ঢাকার দায়িত্ব ছিল জেসিন টিকের উপর।

জয়ের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের,রবিবার মোহন বাগানের সামনে কালীঘাট এমএস
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-১                    :             রেলওয়ে এফসি-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলওয়ে এফসি’র বিরুদ্ধে পিভি বিষ্ণুকে বিশ্রাম দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ। ছিলেন না তন্ময় দাস। দুই অভিজ্ঞ ফুটবলারের অনুপস্থিতি ঢাকার দায়িত্ব ছিল জেসিন টিকের উপর। দক্ষিণী স্ট্রাইকার সেই আস্থার মান রাখলেন। শনিবার নিজেদের মাঠে রেলকে বেলাইন করে ঘরোয়া লিগে জয়ের হ্যাটট্রিক সারল মশাল বাহিনী। বিতর্কিত পেনাল্টি থেকে লক্ষ্যভেদে সফল জেসিন। ম্যাচের শুরু থেকে আক্রমণে প্রাধান্য রাখলেও প্রথমার্ধে রেলের রক্ষণ ভাঙতে ব্যর্থ বিনো ব্রিগেড। বিরতির পর পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল করেননি অধিনায়ক জেসিন। তবে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন রেলওয়ে এফসি কোচ। শেষ পর্বে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা হাতছাড়া করে লাল-হলুদ ব্রিগেড। 
এদিকে, রবিবার লিগের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে নামছে মোহন বাগান। তাদের প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘ। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও খিদিরপুরের কাছে আটকে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কালীঘাট এমএসের বিরুদ্ধে তাই জয়ে ফেরার লড়াই মোহন বাগানের। এদিন সকালে শহরে আসছেন সিনিয়র দলের কোচ পানাজিওটিস ডিম্পেরিস। দুপুরে ম্যাচ দেখতে মোহন বাগান মাঠে আসতে পারেন তিনি। 
 মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়।  সরাসরি সম্প্রচার স্পোর্টস ১০ অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ