Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ ইস্ট বেঙ্গলের তথ্যচিত্রের প্রদর্শন, থাকবেন মুখ্যমন্ত্রী

ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করতে চলেছে ইস্ট বেঙ্গল। পরিচালক গৌতম ঘোষ। ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্রের ক্লাবের দীর্ঘ ইতিহাসের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা চেষ্টা করছেন তিনি।

আজ ইস্ট বেঙ্গলের তথ্যচিত্রের প্রদর্শন, থাকবেন মুখ্যমন্ত্রী
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করতে চলেছে ইস্ট বেঙ্গল। পরিচালক গৌতম ঘোষ। ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্রের ক্লাবের দীর্ঘ ইতিহাসের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা চেষ্টা করছেন তিনি। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে এই তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে সদ্য জাতীয় লিগ জয়ী ইস্ট বেঙ্গল মহিলা দলকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বুধবার ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সচিব রূপক সাহা জানান, ‘আমরা চেষ্টা করেছিলাম, শতবর্ষ উপলক্ষ্যে এই তথ্যচিত্র উদ্বোধন করতে। তবে কোভিডের কারণে তা কিছুটা পিছিয়ে যায়। অবশেষে তা সম্পূর্ণ হয়েছে। রবীন্দ্র সদনের মূলগেটের পাশেই আর একটি মঞ্চ করা হবে। সেখানে আমাদের ক্লাবের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হবে।’ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘আপাতত ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্র তৈরি করা হলেও, আগামী দিনে আরও তা বড় আকারে এই প্রকাশ করার ইচ্ছে রয়েছে।’ উল্লেখ্য, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হবে এই তথ্যচিত্র।

Advertisement

এদিকে, মহিলা জাতীয় লিগ জয়ের পর ক্লাবের তৈরি চ্যাম্পিয়ন জার্সিতে বিনিয়োগকারী সংস্থার নাম ব্যবহার করতে দেয়নি ফেডারেশন। এই নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো বিরক্ত দেখায় শীর্ষকর্তাকে। তিনি বলেন, ‘জার্সিতে আমরা চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ইমামি লিখতে চেয়েছিলাম। তবে আয়োজকরা সেই অনুমতি দেয়নি। মনে রাখতে হবে, অর্থ ছাড়া ফুটবলকে বাঁচিয়ে রাখা অসম্ভব। কোনও সংস্থাকে যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে তারা কেন এগিয়ে আসবে। এটা খুবই দুর্ভাগ্যের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ