Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২২ বছরের শাপমোচন!  প্রথম আইএসএল খেতাব জিতে ভারত সেরা ইস্ট বেঙ্গল

বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে ২-১ গোলে হার মানাল অস্কার ব্রিগেড।

২২ বছরের শাপমোচন!  প্রথম আইএসএল খেতাব জিতে ভারত সেরা ইস্ট বেঙ্গল
  • ২১ মে, ২০২৬ ২৩:০৫
Prefer us on Google

কলকাতা, ২১ মে: ২২ বছরের শাপমোচন!  ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন দর্শকরা। কারণ, অবশেষে শীর্ষ লিগ জয় নিশ্চিত করে ফেলল ইস্ট বেঙ্গল। আজ, বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে ২-১ গোলে হার মানাল অস্কার ব্রিগেড। এদিকে, যুবভারতীতে দিল্লিকে ২-১ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় স্থান পেল মোহন বাগান।

Advertisement

এর আগে ২০০৩-২০০৪ মরশুমে শেষবার দেশের শীর্ষ লিগ জিতেছে মশাল বাহিনী। তারপর লক্ষ্য অধরাই থেকে গিয়েছে। তবে এবার আইএসএল খেতাব জেতার লক্ষ্যে অবিচল ছিল ইস্ট বেঙ্গল। ফুটবলারদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তবে ১৪ মিনিটে গোল করে মশাল বাহিনীর রক্তচাপ বাড়িয়ে গিয়েছিলেন ইন্টার কাশীর আলফ্রেড। ৪৯ মিনিটে গোল শোধ করেন ইস্ট বেঙ্গলের ইউসেফ এজ্জেজারি। আর জয়সূচক গোলটি মহম্মদ রশিদের। ম্যাচের বয়স তখন ৭২ মিনিট।

Advertisement
সম্পর্কিত সংবাদ