Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফোনপে অ্যাপে সহজেই আয়কর, জিএসটি রিটার্ন

ট্যাক্স ফাইলিং সুবিধা আনল ফোনপে। এর ফলে সাধারণ মানুষ ও ছোটো ব্যবসায়ীরা এই অ্যাপ থেকে আয়কর রিটার্ন যেমন সহজে জমা করতে পারবেন, তেমনই প্রতিমাসে জিএসটি দাখিলও করা যাবে।

ফোনপে অ্যাপে সহজেই আয়কর, জিএসটি রিটার্ন
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাক্স ফাইলিং সুবিধা আনল ফোনপে। এর ফলে সাধারণ মানুষ ও ছোটো ব্যবসায়ীরা এই অ্যাপ থেকে আয়কর রিটার্ন যেমন সহজে জমা করতে পারবেন, তেমনই প্রতিমাসে জিএসটি দাখিলও করা যাবে। কর সংক্রান্ত পরিষেবা প্রদানে দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ট্যাক্সবাড্ডি’-এর সঙ্গে গাঁটছড়া 

Advertisement

বেঁধে এই সুবিধা দিচ্ছে ফোনপে। ন্যূনতম ২৪ টাকা দিয়ে সেলফ ফাইলিং করতে পারবেন গ্রাহক। কর সংক্রান্ত জটিলতা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের সুবিধা যেমন থাকবে, তেমনই ছোটো ব্যবসায়ীরা মাসিক জিএসটি ফাইল করতে পারবেন। এসবের জন্য আলাদাভাবে অন্যকোনো পোর্টালে যাওয়ার ঝঞ্ঝাট থাকবে না। গ্রাহকরা অ্যাপটিতে রিচার্জ অ্যান্ড পে বিলস অপশনে গিয়ে ইউটিলিটিজ অ্যান্ড আদার্স- এ ফাইল আইটিআরে পৌঁছে এই সুবিধাগুলি পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ