Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্ক

তীব্র ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ৫.৩। বিস্তারিত জানুন, আতঙ্কিত মানুষ রাস্তায়।

ভূমিকম্পে কাঁপল  উত্তরবঙ্গ, আতঙ্ক
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তীব্র ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। রবিবার রাত ১১টা ৬ মিনিট নাগাদ আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যের একাধিক জেলা। কম্পনের উৎপত্তিস্থল ভুটানের পুনাখা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ প্রবল বৃষ্টি নামে শিলিগুড়িতে। সেই সময়ে গোটা এলাকা কেঁপে ওঠায় বৃষ্টির মধ্যেই বহু মানুষ রাস্তায় নেমে আসেন। বহুতল আবাসনে কম্পন টের পান অনেকেই। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও ভালো মাত্রায় কম্পন অনুভূত হয়। আফটার শকের আশঙ্কায় অনেকেই বৃষ্টির মধ্যেও দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন।  উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, বিহার সহ একাধিক রাজ্য এবং ভুটান, বাংলাদেশ, নেপাল ও চীনের কিছু অংশেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। যদিও রাত পর্যন্ত এরাজ্যে বিশেষ ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। যদিও ভুটানের কী অবস্থা, এখনও তা স্পষ্ট নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ