Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জাপানে ভূমিকম্প, মাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্প জাপানের উত্তর-পশ্চিম উপকূলবর্তী এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। জারি করা হল সুনামি সতর্কতাও।

জাপানে ভূমিকম্প, মাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

টোকিও, ২০ এপ্রিল: ভয়াবহ ভূমিকম্প জাপানের উত্তর-পশ্চিম উপকূলবর্তী এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। জারি করা হল সুনামি সতর্কতাও। আজ সোমবার বিকেল ৪টে ৫৩ মিনিট নাগাদ জাপানের উত্তরে অবস্থিত সানরিকু উপকূলে প্রবল কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার নীচে। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সবচেয়ে বেশি কম্পণ অনুভূত হয়েছে জাপানের উত্তর অংশে।

Advertisement

আতঙ্কিত এলাকাবাসীরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সাময়িকভাবে ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহের কাজও। স্থানীয়দের সতর্ক করতে বাজানো হয় সাইরেন। তবে কম্পণের জেরে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি হতাহতের খবরও মেলেনি। তবে উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনদের দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের পরই উত্তাল হয়েছে সমুদ্র। উত্তর জাপানের আইওয়েট এলাকা সংলগ্ন বন্দরে সমুদ্রের জলস্তর ইতিমধ্যেই ২.৬ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছে। ইওয়াতে এবং হোক্কাইডোর উপকূলবর্তী এলাকায় সুনামির ঢেউ প্রায় ৩ মিটার উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে জাপানের পরমাণু কেন্দ্রগুলিতেও। 

সম্পর্কিত সংবাদ