Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ই ১০০, জ্বালানি খরচ লিটারে মাত্র ২৫ টাকা: নীতিন গাদকারি

‘আর পেট্রল লাগবে না। ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি। এক্ষেত্রে জ্বালানি খরচ পড়বে লিটার প্রতি ২৫ টাকা।’

ই ১০০, জ্বালানি খরচ লিটারে মাত্র ২৫ টাকা: নীতিন গাদকারি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘আর পেট্রল লাগবে না। ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি। এক্ষেত্রে জ্বালানি খরচ পড়বে লিটার প্রতি ২৫ টাকা।’ দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির। সরকার নির্ধারিত ইথানল মিশ্রিত পেট্রল নয়। আম জনতাকে ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। ইতিমধ্যে এই দাবি জানিয়েছে আমজনতা। পুরানো গাড়ি-বাইকের মাইলেজ কমে যাওয়া, গাড়ির ইঞ্জিন ও তেলের ট্যাঙ্কে সমস্যা সহ নানা বিষয়ে সরব নিত্যযাত্রীরাও। কাঠগড়ায় দুই পুত্র নিখিল গাদকারি-সারং গাদকারি ও সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এনিয়ে শুরু থেকে বারংবার দুই পুত্রের ঢাল হয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার তাঁর এই অভিনব দাবিকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে নীতিন গাদকারি বলেন, ‘অক্টোবরে সম্পূর্ণ ইথানল চালিত গাড়ি লঞ্চ করা হবে। ওই গাড়িতে পেট্রলের প্রয়োজনই পড়বে না। গাড়ির জ্বালানি খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। মনে হবে যেন ২৫ টাকা লিটার পেট্রলে গাড়ি চড়ছেন। ’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ