Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীঘ্রই শুরু দুর্গাপুর ব্যারেজ মেরামত, যান নিয়ন্ত্রণে আজ নবান্নে বৈঠক

কার্যত জরাজীর্ণ অবস্থা দামোদর নদীর উপর  অবস্থিত দুর্গাপুর ব্যারেজের। এবার ব্রিজ সম্পূর্ণ মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শীঘ্রই শুরু দুর্গাপুর ব্যারেজ মেরামত, যান নিয়ন্ত্রণে আজ নবান্নে বৈঠক
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্যত জরাজীর্ণ অবস্থা দামোদর নদীর উপর  অবস্থিত দুর্গাপুর ব্যারেজের। এবার ব্রিজ সম্পূর্ণ মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গিয়েছে, শীঘ্রই প্রত্যেকটি গেট, ব্যারেজের উপরের রাস্তা সহ সামগ্রিকভাবে হবে মেরামতের কাজ। বদলানো হবে স্ল্যাব সিল এক্সপ্যানসন জয়েন্ট। তাই ব্যারেজের উপর দিয়ে যান চলাচল বেশ কিছুদিনের জন্য আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখার প্রয়োজন পড়বে। সে ক্ষেত্রে অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। এ কাজ সুষ্ঠুভাবে করতে আজ, শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। স্বরাষ্ট্র, পূর্ত, সেচ সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের পাশাপাশি পুলিসের বড় কর্তারাও উপস্থিত থাকবেন বৈঠকে। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন বর্ধমান ডিভিশনের কমিশনার এবং বর্ধমান জেলা প্রশাসনের কর্তারা।

Advertisement

দামোদর নদীর উপর নির্মিত ব্যারেজটি ইস্পাতনগরী দুর্গাপুর, কয়লাঞ্চল আসানসোল সহ দক্ষিণবঙ্গের একটি বড় অংশকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করে। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ রাস্তা। সেক্ষেত্রে ব্যারেজের রাস্তা বন্ধ থাকলে চাপ বাড়বে বিকল্প পথ আরামবাগ বিষ্ণুপুর রোড, মেদিনীপুর রানিগঞ্জ রাজ্য সড়কের মতো রাস্তাগুলির উপর। সেক্ষেত্রে ব্যারেজের রাস্তা বন্ধ থাকাকালীন যানবাহনের গতিমুখ কোনদিকে করা হবে তা নিয়ে পুলিসের সঙ্গে আলোচনা হবে নবান্নের পদস্থ কর্তাদের। ১৯৫৫ সালে তৈরি হয় দু’হাজার ২৭০ ফুট দৈর্ঘের এই ব্যারেজ। ৩৯ ফুট উচ্চতার ৩৪টি গেট রয়েছে। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, সবকটি গেটেরই মেরামতের প্রয়োজন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ