Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলের এথোড়ায় দুর্গাপুজো শুরু

রবিবার থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল আসানসোলের অদূরে ঐতিহ্যবাহী গ্রাম এথোড়ায়। ১৫ দিন ধরে এই গ্রামে চলে দুর্গাপুজো। ৫০০ বছর ধরে এই রীতি চলে আসছে।

আসানসোলের এথোড়ায় দুর্গাপুজো শুরু
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল আসানসোলের অদূরে ঐতিহ্যবাহী গ্রাম এথোড়ায়। ১৫ দিন ধরে এই গ্রামে চলে দুর্গাপুজো। ৫০০ বছর ধরে এই রীতি চলে আসছে। এক কথায় শিল্পাঞ্চলবাসীরা মা দুর্গা আরাধনার প্রথম আমেজ আসে এথোড়া গ্রাম থেকে। এদিন মন্দিরে চণ্ডীপাঠের মাধ্যমে দুর্গাপুজোর  সূচনা হয়। প্রাচীন কুয়ো থেকে জল এনে ঘট প্রতিষ্ঠা হয়েছে। দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়঩তেই উৎসবে মুখরিত গোটা গ্রাম। 

Advertisement

এথোড়া গ্রামের বহু ঐতিহ্য রয়েছে। আসানসোল শহর লাগোয়া গ্রাম হলেও এটি বর্তমানে সালানপুর ব্লকের অন্তর্গত। কয়েক শতাব্দী আগে এই গ্রাম ছিল কাশিপুর রাজাদের অর্থদপ্তর। এখানেই রাজস্ব হিসাব করতেন রাজার হিসাবরক্ষকরা। বর্ধিষ্ণু গ্রামের পুইতণ্ডিরা রাজার অর্থ সাহায্যে প্রায় ৫০০ বছর আগে এখানে পুজো শুরু করেন। তখন থেকেই এখানে মা দুর্গা পূজিত হয়ে আসছেন। নবমীর দিন এখনও এই মন্দিরে মোষ বলির রীতি রয়েছে। জলতামি দিয়ে অষ্টমীর সন্ধিক্ষণের বলির নির্ঘণ্ট নির্ণয় হয়। পুইতণ্ডি পরিবারের সদস্যরা জানিয়েছেন, গাঙ্গুটিয়া গ্রামের একটি পরিবার বংশ পরম্পরায় এই তামি নিয়ে আসছেন। তামি বলতে একটি তামার পাত্র বোঝায় যা ছিত্রযুক্ত। মাটির জলভর্তি পাত্রে তা বাসিয়ে দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময় পর পাত্রটি ডুবে যায়। পঞ্জিকায় যত তামিতে বলিদানের উল্লেখ থাকে। ঠিক ততবার তামি ডোবার পর বলিদান হয়।  যদিও এই পুজোর মূল আকর্ষণ ১৫ দিন আগে  থেকেই দুর্গাপুজোর শুরু হওয়া। এদিন যা দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। রবিবার থেকে প্রতিদিন মন্দিরে পুজো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ