Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ঘোষিত হল ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচি

চূড়ান্ত হল ডুরান্ড কাপের শেষ আটের সূচি। ১৬ আগস্ট যুবভারতীতে সন্ধ্যা সাতটায় আর্মি একাদশের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল

ঘোষিত হল ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চূড়ান্ত হল ডুরান্ড কাপের শেষ আটের সূচি। ১৬ আগস্ট যুবভারতীতে সন্ধ্যা সাতটায় আর্মি একাদশের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। একইদিনে প্রথম কোয়ার্টার-ফাইনালে রাঁচিতে স্পোর্টিং দিল্লির মুখোমুখি হবে এফসি রেংদাই। পরের দিন বিকাল চারটেয় যুবভারতীতে জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান। আর সন্ধ্যা সাতটায় শিলংয়ে নর্থ ইস্টের প্রতিপক্ষ লাজং এফসি। শেষ আটের লড়াইয়ে জিতলে সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গল খেলবে যুবভারতীতে। তবে মোহন বাগান জিতলে তাদের যেতে হবে শিলংয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ