Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হামলার আশঙ্কা! খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা

ইরানের হামলার আশঙ্কায় খালি করা হল পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা। ইজরায়েল ও ইরানের হামলার প্রত্যুত্তরে শনিবার সকাল থেকেই মার্কিন সামরিক ঘাঁটি থাকা পশ্চিম এশিয়ার একাধিক দেশকে নিশানা করল ইরান।

হামলার আশঙ্কা! খালি করা হল দুবাইয়ের বুর্জ খলিফা
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইরানের হামলার আশঙ্কায় খালি করা হল পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা। ইজরায়েল ও ইরানের হামলার প্রত্যুত্তরে শনিবার সকাল থেকেই মার্কিন সামরিক ঘাঁটি থাকা পশ্চিম এশিয়ার একাধিক দেশকে নিশানা করল ইরান। সেই তালিকায় ছিল সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইও। শহরের একাধিক প্রান্তে আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘বিস্ফোরণের জেরে জানালা কেঁপে গিয়েছিল।’ এই পরিস্থিতি বুর্জ খালিফা থেকে সব পর্যটককে বের করে দেওয়া হয়। এমনকি বিল্ডিং সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা খালি করে দেয় প্রশাসন। 

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, শনিবারের হামলার জেরে একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইরানের হামলার তীব্র নিন্দা করে তিনি বলেছেন, ‘এই ধরনের কাপুরুষোচিত হামলা দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ