দুবাই, ৩ অক্টোবর: বাঁচিয়েছিলেন ১৭৪ জনের প্রাণ। রক্তাক্ত অবস্থাতেও লড়াই করে গিয়েছেন। প্রশাংসা পেয়েছেন গোটা বিশ্বের। এককথায় ‘সুপার হিরো’ স্মিত মুচ্ছার। এবার তাঁর সঙ্গেই দেখা করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বেশ কিছুক্ষণ স্মিতের সঙ্গে কথাও বলেন হামদান। প্রশংসাও করেন স্মিতের। কপালে চুমুও খান।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক্সে লেখেন,‘স্মিত মুচ্ছার যেভাবে সাহসীকতার পরিচয় দিয়েছেন, আমরা গর্বিত।’
ভারতীয় পাইলট স্মিত মুচ্ছারের উপর ফ্লাই দুবাইয়ের ওমানি কো-পাইলট হামলা চালায়। রক্তে ভেসে যায় ককপিট। তবুও না হেরে লড়াই করে গিয়েছিলেন কেবল যাত্রীদের কথা ভেবে। হনুমান চালিশা জপই তাঁকে শক্তি জোগায়, বলেন স্মিত। এর আগে তাঁর সঙ্গে ভিডিওকলে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন,‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন হিরো।’ স্মিত মুচ্ছারের প্রশাংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।