Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

ডেটা ব্যাঙ্ক তৈরিতে জোর   অ্যাপোলো ক্যান্সার সেন্টারের

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে এক প্রচারাভিযানের আয়োজন করল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি। সহযোগিতায় ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন।

ডেটা ব্যাঙ্ক তৈরিতে জোর   অ্যাপোলো ক্যান্সার সেন্টারের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে এক প্রচারাভিযানের আয়োজন করল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি। সহযোগিতায় ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় সরকারের কাছে এই অসুখকে ‘উল্লেখযোগ্য অসুখ’ হিসেবে চিহ্নিত করে কেস নথিবদ্ধ করার আহ্বান জানিয়েছে তারা। এই প্রসঙ্গে অ্যাপোলো ক্যান্সার সেন্টারের মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ পি এন মহাপাত্র বলেন, ‘প্রতিটি কেসের তথ্য সংরক্ষণ করলে রোগের ধরন, উৎস, চিকিৎসা সবকিছু নিয়েই আরও দক্ষতার সঙ্গে কাজ করা যাবে।’ রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ জীবক ভট্টাচার্য জানান, এতে গবেষণার দিকটিও আরও বিস্তৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমআর, কলকাতার ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি, ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের বিশিষ্টজনরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ