Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ডিএসও’র

চার বছরের স্নাতক কোর্স বন্ধ করতে হবে-এই দাবিতে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তুমুল বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন ডিএসও

কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ডিএসও’র
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছরের স্নাতক কোর্স বন্ধ করতে হবে-এই দাবিতে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তুমুল বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন ডিএসও। স্নাতক ডিগ্রি তিন বছরে ফেরানোর পাশাপাশি সেমেস্টার প্রথা বাতিল এবং ছাত্রসংসদ নির্বাচনের দাবিও তোলে সংগঠনটি। বেশ কিছুক্ষণ কলেজ স্ট্রিট অবরুদ্ধ করে রাখেন সংগঠনের সদস্যরা। 

Advertisement

এরপর উপাচার্য আশুতোষ ঘোষ তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ডিএসও’র কলকাতা জেলা সম্পাদক মিজানুর রহমান বলেন, চার বছরের ডিগ্রি কোর্স এবং সেমেস্টার প্রথার অবৈজ্ঞানিক দিক তাঁর সামনে তুলে ধরার চেষ্টা করি। এর জন্য বিভিন্ন কলেজে একদিকে যেমন বেশি কোর্স ফি আদায় করা হচ্ছে, তেমনই পরিকাঠামো এবং শিক্ষকের অভাবে ক্লাস ঠিকমতো হচ্ছে না। সমস্ত চাপই পড়ুয়াদের বহন করতে হচ্ছে। সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে সার্বিক কাঠামোর পরিবর্তন তাঁর হাতে নেই বলে জানিয়েছেন। অন্যদিকে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র-ছাত্রীদের নিয়মিত ইউনিয়ন ফি, ম্যাগাজিন ফি দিতে হচ্ছে। আর সেই টাকা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে। তাই অবিলম্বে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কথা বলার দাবিও জানিয়ে এসেছি। না হলে আমরা ফের তাঁর অফিস ঘেরাও করব। 
অন্যদিকে কলেজের স্যাক্ট শিক্ষকদের সংগঠন ‘কুটাব’ এদিন বেতনবৃদ্ধি, ৬৫ বছর পর্যন্ত কাজ, কর্মরত অবস্থায় মৃত্যুতে গ্র্যাচুইটি প্রদান, ট্রান্সফার এবং চাইল্ড কেয়ার লিভ চালুর দাবিতে শিক্ষাদপ্তরে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক সুচন্দ্রা চৌধুরী বলেন, চারশোরও বেশি শিক্ষক এদিন মিছিলে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীর সচিব আমাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। শিক্ষামন্ত্রীর কাছে সবটা জানানোর প্রতিশ্রুতিও দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ