Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

ডিসানে মিউজিক থেরাপি

ডিসানে মিউজিক থেরাপি
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার চিকিৎসায় মিউজিক থেরাপির সূচনা করে ডিসান হাসপাতাল। কণ্ঠশিল্পী স্বপ্না দে-র নেতৃত্বে ‘ভোরের পাখি’ গোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই থেরাপির সূচনা হয়। হাসপাতাল সূত্রে খবর, এবার থেকে ডিসান হাসপাতাল ও ‘ভোরের পাখি’-র  যৌথ উদ্যোগে ক্যান্সার রোগীদের মাসিক মিউজিক থেরাপি পরিষেবা প্রদান করা হবে। এই প্রসঙ্গে হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত জানান, ‘ক্যান্সার চিকিৎসা শুধুমাত্র শারীরিক নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মিউজিক থেরাপি আমাদের রোগীদের মানসিক সমর্থনও জোগাবে।’ এদিন ডিসান হাসপাতালের মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডাঃ দেবান্তি বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে বক্তব্য পেশ করেন। বিভিন্ন ক্যান্সারজয়ী ও চিকিৎসাধীন রোগীদের অনুপ্রেরণামূলক জীবনীশক্তির কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ