Bartaman Logo
১৫ জুন, ২০২৬

দম্পতিকে হেনস্তা, গ্রেপ্তার মদ্যপ যুবক

সংখ্যালঘু দম্পতিকে হেনস্তা। গ্রেপ্তার মদ্যপ যুবক।  গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর এই ঘটনার ভিডিয়ো সামনে এসেছে। গত ১৬ এপ্রিল রাত সাড়ে এগারোটা নিগ্রহের শিকার হন ইমরান ও তাঁর স্ত্রী।

দম্পতিকে হেনস্তা, গ্রেপ্তার মদ্যপ যুবক
  • ১৯ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

গ্রেটার নয়ডা: সংখ্যালঘু দম্পতিকে হেনস্তা। গ্রেপ্তার মদ্যপ যুবক।  গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর এই ঘটনার ভিডিয়ো সামনে এসেছে। গত ১৬ এপ্রিল রাত সাড়ে এগারোটা নিগ্রহের শিকার হন ইমরান ও তাঁর স্ত্রী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মুকেশ কুমারের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই দম্পতি। এরইমধ্যে মুকেশ তাঁদের নানাভাবে হেনস্তা করতে থাকে। পথচারীরা মুকেশকে বাধা দিলেও কোনো কাজ হয়নি। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় দীর্ঘক্ষণ ধরেই মুকেশ অন্যদের বিরক্ত করছিলেন। এরমধ্যে ওই সংখ্যালঘু দম্পতিকেও কটূক্তি শুরু করেন তিনি।  ইমরানই পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ