রামপুরহাট-দুমকা রোডের হাজরা কলামোড় থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিস। এদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোমা রাখার জায়গাটিকে ঘিরে ফেলে পুলিস। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। পুলিসের অনুমান, ওই ড্রামে ২০ থেকে ২৫ টি বোমা রয়েছে ।



