Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইনসুলিন ইঞ্জেকশন লোপাট, সতর্ক করল ড্রাগ কন্ট্রোল

ওড়িষার কারখানা থেকে কলকাতার পাঠানোর সময় পথে কেওনঝড় রোড থেকে রহস্যজনকভাবে ইনসুলিন ইঞ্জেকশন লোপাট হওয়ার জেরে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে

ইনসুলিন ইঞ্জেকশন লোপাট, সতর্ক করল ড্রাগ কন্ট্রোল
  • ৬ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িষার কারখানা থেকে কলকাতার পাঠানোর সময় পথে কেওনঝড় রোড থেকে রহস্যজনকভাবে ইনসুলিন ইঞ্জেকশন লোপাট হওয়ার জেরে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। এনিয়ে চিকিৎসকদের সতর্ক করল দিল্লির সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন। এই ইনসুলিন ইঞ্জেকশন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার কথা। কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে এই তাপমাত্রা বজায় না থাকলে পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে রোগীর জীবন সংশয় হতে পারে। তাই খোয়া যাওয়া ইনসুলিন ইঞ্জেকশনের ব্যাচ নম্বর উল্লেখ করে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিকিৎসকদের সতর্ক করেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ