Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় ওষুধের দোকানে হানা ড্রাগ কন্ট্রোলের

জাল ওষুধ বিক্রি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে আচমকা বেলডাঙায় ওষুধের দোকানে হানা দিল জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ। দোকানের তাক থেকে ওষুধ নামিয়ে স্ক্যান করে দেখা হয় ওষুধের কিউ আর কোড এবং ব্যাচ নম্বর।

বেলডাঙায় ওষুধের দোকানে হানা ড্রাগ কন্ট্রোলের
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জাল ওষুধ বিক্রি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে আচমকা বেলডাঙায় ওষুধের দোকানে হানা দিল জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ। দোকানের তাক থেকে ওষুধ নামিয়ে স্ক্যান করে দেখা হয় ওষুধের কিউ আর কোড এবং ব্যাচ নম্বর। তাঁরা দোকানের কর্মচারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। বেলডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে একাধিক ওষুধের দোকানে ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হানা দেন। এদিন জেলা প্রশাসনের প্রতিনিধিরাও এই অভিযানে শামিল হয়েছিলেন।  

Advertisement

বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে। রোগীদের জাল এবং নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে কি না, খতিয়ে দেখতে আমরা ড্রাগ কন্ট্রোলকে নির্দেশ দিই। গোটা জেলাজুড়েই আমাদের এই অভিযান চলছে। 
জেলা ড্রাগ কন্ট্রোলের আধিকারিক আনন্দ বসু বলেন, সাধারণ মানুষ যাতে সঠিক ওষুধ পায়, সেটা দেখতেই এই অভিযান। হাসপাতালের সামনে এসব দোকানে মাঝে মধ্যেই অভিযান চলে। এখানে স্ক্যান করে দেখা হল ওষুধের কিউআর কোড আর ব্যাচ নম্বর। 
বেলডাঙা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, সাধারণ মানুষের অভিযোগ পেয়েই রুটিন মেনে এই অভিযান চলে।  কোনওরকম জাল কারবার চলছে কি না, সেটা খতিয়ে দেখা হয়। সাধারণ মানুষ যাতে নির্ভেজাল ওষুধ পায়, তার জন্য ধারাবাহিক অভিযান চলছে।
তবে, আচমকা এই অভিযানে অস্বস্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। এক ওষুধ ব্যবসায়ী বলেন, অনেক বছর ধরে ব্যবসা করছি। এমন অভিযান খুব একটা দেখিনি। আধিকারিকরা সরেজমিনে বিভিন্ন ওষুধ খতিয়ে দেখেন। যে সমস্ত নথি দেখতে চেয়েছিলেন, আমরা তা দেখিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ