নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মাধি তালালের পরিবর্ত রিচার্ড সেলিস রবিবার সরাসরি গুয়াহাটি পৌঁছলেন। প্রাথমিকভাবে ভেনেজুয়েলার এই ফুটবলারকে বেঞ্চে রেখে চমক দিতে চেয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। তড়িঘড়ি তাঁকে আইএসএলে নথিভুক্তও করা হয়। তবে রবিবার দিল্লিতে কুয়াশার কারণে অনেক দেরিতে গুয়াহাটি পৌঁছন তিনি। বিকেলে টিম হোটেলে পা রাখায় সেলিস স্বাভাবিকভাবেই ক্লান্ত। তাই তাঁকে আর স্কোয়াডে রাখার ঝুঁকি নেননি ব্রুজোঁ। ২৮ বছরের সেলিস উইঙ্গারের পাশাপাশি স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন।



