Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার সভাস্থলের ৩ কিমির মধ্যে ড্রোনে নিষেধাজ্ঞা

আজ শনিবার হাওড়া গ্রামীণ জেলার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে উলুবেড়িয়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

মমতার সভাস্থলের ৩ কিমির মধ্যে ড্রোনে নিষেধাজ্ঞা
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ শনিবার হাওড়া গ্রামীণ জেলার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে উলুবেড়িয়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে রাজাপুর থানার রঘুদেবপুর পাঁচলা মোড়ে নেতাজি সংঘের মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে আসার কথা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাস্থলের তিন কিলোমিটারের মধ্যে আকাশে ড্রোন ও ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল জেলা প্রশাসন। এদিকে হেলিপ্যাডের জায়গা এক থাকলেও এই প্রথম নেতাজি সংঘের মাঠে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের দিক পরিবর্তন করা হল। এর আগে একাধিক প্রশাসনিক ও নির্বাচনি জনসভার মঞ্চ  মাঠের উত্তর দিকে করা হলেও এই প্রথম মঞ্চ মাঠের দক্ষিণ দিকে করা হয়েছে। শনিবারের জনসভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে জাতীয় সড়কের পাশে সভাস্থল হওয়ায় সেদিকে বাড়তি নজর দেওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ