Bartaman Logo
৯ জুন, ২০২৬

গ্রেনেড ছুড়ে ফিরে আসবে ড্রোন, উদ্ভাবন আমেদাবাদের ইঞ্জিনিয়ারের

ড্রোন থেকে শত্রু শিবিরের লক্ষ্যবস্তুতে ছোড়া যাবে গ্রেনেড।  আমেদাবাদের ইঞ্জিনিয়ার কেশবকান্ত শর্মার এমনই উদ্ভাবন বেশ সাড়া ফেলে দিয়েছে।  নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘গতি’। লক্ষ্যবস্ততে গ্রেনেড হামলার পরে সুরক্ষিতভাবে ফিরতেও পারবে এই ড্রোন।

গ্রেনেড ছুড়ে ফিরে আসবে ড্রোন, উদ্ভাবন আমেদাবাদের ইঞ্জিনিয়ারের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ড্রোন থেকে শত্রু শিবিরের লক্ষ্যবস্তুতে ছোড়া যাবে গ্রেনেড।  আমেদাবাদের ইঞ্জিনিয়ার কেশবকান্ত শর্মার এমনই উদ্ভাবন বেশ সাড়া ফেলে দিয়েছে।  নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘গতি’। লক্ষ্যবস্ততে গ্রেনেড হামলার পরে সুরক্ষিতভাবে ফিরতেও পারবে এই ড্রোন। কেশবকান্ত তাঁর এই বিশেষ ড্রোন ইতিমধ্যেই ভারতীয় সেনার কাছেও পেশ করেন। আর এরপর কুড়িটি ‘গতি’ ড্রোন অর্ডার দিয়েছে সেনা। সাধারণভাবে, গ্রেনেড হামলা করতে হলে নির্দিষ্ট একটি পিন খুলতে হয় সেনাকর্মীদের। তারপর রিলিজ করতে হয় গ্রেনেডের লিভার। লিভার ছেড়ে দেওয়ার ৪ সেকেন্ড পরে ঘটে বিস্ফোরণ। এ সমস্ত কাজই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে কেশবকান্তের ‘গতি’ ড্রোন। যা ভারতীয় বাহিনীকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। সাড়ে ৭ কিলোমিটার দূরের লক্ষ্যবস্ততে গ্রেনেড হামলা করতে পারে এই ড্রোন। ৫০০ মিটার পর্যন্ত উঁচুতে উড়তে সক্ষম মাত্র আড়াই কিলোগ্রাম ওজনের এই ড্রোন। এর যাবতীয় পরীক্ষা ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে বলে খবর। পোখরানে ভারতীয় সেনার সামনে এই ড্রোনের কার্যকারিতা দেখানো হয়েছে। তারপরেই কেশবকান্তের সংস্থাকে ড্রোন অর্ডার দিয়েছে সেনা।  

Advertisement

কেশবকান্ত জানিয়েছে,  অপারেশন সিন্দুরের সময়ই এই ড্রোন তৈরির কথা তাঁর মাথায় আসে। যাতে শত্রুর এলাকায় না গিয়েও সেখানে নির্ভুলভাবে গ্রেনেড ছুড়ে আঘাত হানা যায়।

সম্পর্কিত সংবাদ