Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যের যুদ্ধে তীব্র উত্তেজনা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় মাস ছুই ছুই। একইভাবে চলছে যুদ্ধ

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যের যুদ্ধে তীব্র উত্তেজনা
  • ২৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

কুয়েত, ২৫ মার্চ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় মাস ছুই ছুই। একইভাবে চলছে যুদ্ধ। সেই হামলার প্রভাব আবারও পড়ল কুয়েতের আন্তর্জাতিক  বিমানবন্দরে। এর আগেও এই বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোন হামলায় ধ্বংস হয়েছে বিমানবন্দরের জ্বালানী ট্যাঙ্ক। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুন ধরে যায় বিস্তির্ণ এলাকা জুড়ে। ধোয়ায় ভরে যায় গোটা এলাকা। যু্দ্ধের জেরে বিমান পরিষেবা বন্ধ  বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।  তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের ন্যাশানাল গার্ড জানিয়েছে, একটি ড্রোন বিমানবন্দরে এসে পরলেও আরও  ছ’টি ড্রোন প্রতিহত করেছেন তাঁরা। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে এসে পৌছায় দমকল কর্মীরা।

Advertisement

২৮শে ফেব্রুয়ারি ইজরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে কুয়েত বিমানবন্দরে বাণিজ্যিক বিমান  মূলত বন্ধ।  যুদ্ধ শুরুর পর থেকে একাধিক বার হামলার মুখে পড়ে কুয়েতের বিমানবন্দর। সেই জেরে আতঙ্কে রয়েছেন বিমানবন্দরের সংল্গ্ন এলাকার বাসিন্দারা।  তাদের প্রশ্ন আর কতদিন এই যুদ্ধ চলে এখন সেটাই দেখার বিষয়।  

সম্পর্কিত সংবাদ