Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, আতঙ্ক

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, আতঙ্ক
  • ৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: করাচি, লাহোরের পরে এবার রাওয়ালপিন্ডি। একের পর এক বিস্ফোরণে তছনছ পাকিস্তান। আতঙ্কিত সাধারণ মানুষ। আজ, বৃহস্পতিবার রাতে পিএসএলের ম্যাচ আছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। তার কয়েক ঘণ্টা আগে ড্রোন েভঙে পড়ে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এতে জখম হয়েছেন দুই ব্যক্তি। পুলিস সূত্রে জানা গিয়েছে, নজরদারির জন্য ওই ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিনের ড্রোন বিস্ফোরণের জেরে স্টেডিয়াম লাগোয়া একটি রেস্তোরাঁর আংশিক ক্ষতি হয়েছে। পুলিস গোটা এলাকা ঘিরে রেখেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পিএসএলে বিদেশের বেশ কয়েকজন প্লেয়ার আছেন। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন তাঁরাও। ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় দেশে ফিরে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ