Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ওমানের কাছে ড্রোন হামলা, ডুবল ভারতীয় পতাকাবাহী জাহাজ, বিবৃতি জারি বিদেশমন্ত্রকের

মধ্যপ্রাচ্যে ফের অস্থির পরিস্থিতি। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর ড্রোন হামলা। তার জেরে ওই পণ্যবাহী জাহাজটির সলিল সমাধি ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই জাহাজটির নাম হাজি আলি। সেটি সোমালিয়া থেকে শারজার দিকে যাচ্ছিল।

ওমানের কাছে ড্রোন হামলা, ডুবল ভারতীয় পতাকাবাহী জাহাজ, বিবৃতি জারি বিদেশমন্ত্রকের
  • ১৪ মে, ২০২৬ ১৯:৪১
Prefer us on Google

মাসকট, ১৪ মে: মধ্যপ্রাচ্যে ফের অস্থির পরিস্থিতি। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর ড্রোন হামলা। তার জেরে ওই পণ্যবাহী জাহাজটির সলিল সমাধি ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই জাহাজটির নাম হাজি আলি। সেটি সোমালিয়া থেকে শারজার দিকে যাচ্ছিল। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে আচমকাই জাহাজটির উপর ড্রোন হামলা হয়। আগুন লেগে যায় জাহাজটিতে। এরপর ধীরে ধীরে সমুদ্র গর্ভে তলিয়ে যায় সেটি। সাহায্যের জন্য ছুটে আসে ওমানের উপকূলরক্ষী বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।

Advertisement

জানা গিয়েছে, ওই জাহাজে গবাদি পশু ছাড়া প্রায় ২৭ জন কর্মী ছিলেন। হামলার ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বর্তমানে সকলেই সুরক্ষিত রয়েছেন। তাঁদের সকলকে ডিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা এখনও পর্যন্ত মেলেনি। অন্যদিকে, এই ঘটনায় দিল্লির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিও জারি করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় জাহাজের উপর হামলা কোনও মতেই বরদাস্ত করা হবে না। অকারণে পণ্যবাহী জাহাজ এবং নিরীহ নাবিকদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক। বর্তমানে ওই জাহাজের সকলেই সুরক্ষিত রয়েছেন। শ্রীঘ্রই তাঁদের দেশে ফেরানো হবে। তাঁদের উদ্ধারের জন্য ওমানকে ধন্যবাদ জানানো হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ