Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আহত ভারতীয় সহ চার

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফের ড্রোন হামলা চালাল ইরান। বুধবারের হামলায় জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন ভারতীয়।

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আহত ভারতীয় সহ চার
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফের ড্রোন হামলা চালাল ইরান। বুধবারের হামলায় জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন ভারতীয়। তবে তাঁর আঘাত খুব গুরুতর নয় বলে জানা যাচ্ছে। বাকি আহতদের মধ্যে দু’জন ঘানা এবং একজন বাংলাদেশের নাগরিক। 

Advertisement

দুবাই প্রশাসন জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছে দু’টি ড্রোন আছড়ে পড়ে। তবে এর জন্য বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি। এর আগেও বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরকে টার্গেট করেছিল ইরান। দুবাইয়ের রানওয়েতে আছড়ে পড়ে ড্রোন। সেবার পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন আধিকারিকরা। এদিকে, পশ্চিম এশিয়ায় সংঘাত থামার কোনো লক্ষণই নেই। এদিনও লেবানন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। সেদেশের একাধিক শহরকে টার্গেট করেছিল তারা। ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। ইজরায়েলকে পালটা জবাব দিয়েছে হিজবুল্লাও। এদিন ওমানের সালালাহ বন্দরে অবস্থিত তেল ভাণ্ডারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।  ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। বুধবার তেল আভিভের আকাশে। -এএফপি

Advertisement
সম্পর্কিত সংবাদ