Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ পরিষেবা, বিপর্যস্ত আন্তর্জাতিক যোগাযোগ ব্যাবস্থা

ফের হামলা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বিমানবন্দরের সামনে রাখা একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ করে ড্রোন হামলা চালানো হয়।

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ পরিষেবা, বিপর্যস্ত আন্তর্জাতিক যোগাযোগ ব্যাবস্থা
  • ১৬ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

দুবাই, ১৬ মার্চ: ফের হামলা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বিমানবন্দরের সামনে রাখা একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ করে ড্রোন হামলা চালানো হয়। তুমুল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বিমানবন্দর চত্বর। এর ফলে বন্ধ করে দেওয়া হয়  দুবাইয় বিমানবন্দরে প্লেনের ওঠানামা। বিমানবন্দরের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক রুটে তৈরি হয়েছে সমস্যা।

Advertisement

 যাত্রী সুরক্ষার স্বার্থে, একাধিক বিমান সংস্থা আজ দুবাইগামী সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে। আজ দিল্লি থেকে দুবাই যাওয়ার এয়ার ইন্ডিয়ার ৫টা বিমান ছিল। তার মধ্যে বাতিল করা হয় চারটি বিমান। একটি বিমান বিস্ফোরণের আগেই দিল্লি থেকে উড়ে গিয়েছিল। এয়ার ইন্ডিয়া ছাড়াও ইন্ডিগো এবং এমিরেটস দুবাইগামী তাদের বিমানের সময়সূচি পরিবর্তন করেছে এবং কিছু পরিষেবা বাতিল করেছে। এমনকি এমিরেটসের একটি বিমান তিরুবনন্তপুরম থেকে দুবাইএর উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু মাঝপথেই তাকে আবার ফিরিয়ে আনা হয়।  

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। তবে নিরাপত্তার কারণে বিমানের সময়সূচি এখনও অনিশ্চিত। পরিস্থিতি অনুযায়ি আরও পরিবর্তন হতে পারে বা বাতিল হতে পারে বিমান। ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ব্যাস্ত এয়ারপোর্ট বন্ধ থাকায় তার প্রভাব পরেছে গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ