Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত শতরান ঋতুরাজ ও ঈশান কিষানের

দুরন্ত শতরান ঋতুরাজ ও ঈশান কিষানের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ঝড় তুললেন ঋতুরাজ গায়কোয়াড়। সার্ভিসেসের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৪৮ রানই জেতাল মহারাষ্ট্রকে। ঈশান কিষানের ১৩৪ রানের সুবাদে মণিপুরকে ৮ উইকেটে হারাল ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশের বিপক্ষে দিল্লির ৭৯ রানে জয়ের নায়ক নবদীপ সাইনি (৪ উইকেট)। কেরলের বিরুদ্ধে ৬২ রানে জিতল বরোদা। জয়ী দলের নিনাদ রাথবা করলেন ১৩৬। কেরলের মহম্মদ আজহারউদ্দিনের সংগ্রহ ১০৪। অন্য ম্যাচে মুম্বই ৩ উইকেটে হারাল হায়দরাবাদকে। সদ্য টেস্ট দলে ডাক পাওয়া তনুশ কোটিয়ান দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে করেন ৩৯।
Advertisement
সম্পর্কিত সংবাদ