Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত জয় মোহন বাগানের

দুরন্ত জয় মোহন বাগানের
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডার্বি জিতল মোহন বাগান। কল্যাণীতে অনূর্ধ্ব-১৫ ইয়ুথ লিগের ম্যাচে ইস্ট বেঙ্গলকে ২-১ ব্যবধানে হারায় তনুময় বসুর দল। শুরুতে দেবাশিস বাড়ুইয়ের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে মোহন বাগানের পালা। রাজদীপ পাল সমতায় ফেরায় দলকে। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে রাজদীপই জয়সূচক গোলটি করে। মোহন বাগান কোচ প্রাক্তন ফুটবলার তনুময় বসু উচ্ছ্বসিত। তাঁর মন্তব্য, ‘দাপট দেখিয়েই আমরা জিতেছি। আরও বেশি গোল হতেই পারত।’ 
Advertisement
এদিকে, অনূর্ধ্ব-১৭ এলিট লিগে জয় পেল ইস্ট বেঙ্গল। শনিবার ঘরের মাঠে বিধাননগর স্পোর্টস মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিকে ২-০ গোলে হারায় তারা। জোড়া গোলে নায়ক শেখর সর্দার। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেও নজর টেনেছিল সে। পরের ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান।
সম্পর্কিত সংবাদ